ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়ভার এখন ভারতের ওপরই বর্তায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা গত ৫ আগস্ট দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তার সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, ভারত ও বাংলাদেশের জনগণ এবং উভয় দেশের সরকারই চায় যে দুই দেশের সম্পর্ক উন্নত হোক।
প্রতিমন্ত্রী আরও বলেন, কিন্তু ভারতের মাটিতে বসে যদি স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতারা এবং তাদের প্রধান ক্রমাগত ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যান এবং ভারত সরকার তা বন্ধ না করে, তবে তা অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য উদ্বেগের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়।
দুই দেশের মধ্যকার সম্পর্ককে বহুমাত্রিক উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ইস্যু আলোচনার মাধ্যমেই সমাধান করা প্রয়োজন। তিনি দৃঢ়ভাবে বলেন, এই স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য দেওয়ার সুযোগ ভারত দেবে কি না, সেই সিদ্ধান্তটি এখন ভারতকেই নিতে হবে।
সড়কসহ যেকোনো দুর্ঘটনায় আহত রোগীদের সরকারি-বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই…
রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান…
দেশের স্বর্ণ খাতকে অনানুষ্ঠানিক অবস্থা থেকে বের করে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তর করতে সরকার…
ইয়েমেনের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত ও…
ঝাড়খণ্ডের রাঁচিতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ১৩ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা…
গবেষণার সংখ্যা নয়, বরং এর নির্ভরযোগ্যতাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মর্যাদা নির্ধারণ করে। বাংলাদেশের গবেষণা-অঙ্গনের বর্তমান…
This website uses cookies.