Header Premium (728×90)

ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দেশটির কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলীয় এলাকায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, এই হামলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মারিব ও হাদরামৌত প্রদেশে অবস্থিত সরকারি বাহিনীর সামরিক শিবিরগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনী তাদের ক্যাম্পে হামলার তথ্য নিশ্চিত করেছে, তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের বিস্তারিত বিবরণ সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

অন্যদিকে, হুতি বিদ্রোহীরা এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে যে, একটি 'বড়' সামরিক অভিযান নিয়ে খুব শীঘ্রই বিবৃতি প্রকাশ করা হবে। ২০২২ সালের এপ্রিলে ইয়েমেনে একটি কার্যত যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর থেকে এটিই দেশটিতে সংঘাতের বড় ধরনের বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। ওই যুদ্ধবিরতির ফলে ইরান-সমর্থিত হুতি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি আরব নেতৃত্বাধীন জোটের মধ্যে বড় ধরনের লড়াই দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

পৌর কর্মচারীদের সব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর

বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী…

6 minutes ago

দেশের আট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস

দেশের সবগুলো বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণ এবং বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

19 minutes ago

দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

সড়কসহ যেকোনো দুর্ঘটনায় আহত রোগীদের সরকারি-বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই…

34 minutes ago

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, আইসিইউতে দম্পতি

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান…

35 minutes ago

স্বর্ণ খাতকে প্রাতিষ্ঠানিক ও বৈধ শিল্পে রূপান্তরের সরকারি উদ্যোগ

দেশের স্বর্ণ খাতকে অনানুষ্ঠানিক অবস্থা থেকে বের করে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তর করতে সরকার…

41 minutes ago

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ১৩ দিন ধরে উত্তাল রাঁচি

ঝাড়খণ্ডের রাঁচিতে নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ১৩ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে তারা…

56 minutes ago

This website uses cookies.