Header Premium (728×90)

Categories: জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবসে আনসার-ভিডিপির সংস্কার ও রূপান্তরের অঙ্গীকার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যথাযোগ্য মর্যাদা, আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বিশেষ দোয়ার মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। গত ৫ আগস্ট (বুধবার) গাজীপুরের আনসার ও ভিডিপি সদর দপ্তরসহ বাহিনীর সকল রেঞ্জ, জেলা, ব্যাটালিয়ন ও উপজেলা কার্যালয়ে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। রাজধানীর সদর দপ্তরে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং সদস্যরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে সারাদেশের সকল কার্যালয়ে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। মাঠপর্যায়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া আনসার ও ভিডিপি একাডেমিতে অবস্থিত ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আনসার ও ভিডিপি হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং বাদ জোহর শহীদদের রুহের মাগফিরাত ও আহত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, অনৈতিক চর্চা, অপেশাদারত্ব ও জবাবদিহিতাহীনতার সংস্কৃতি জনগণের প্রত্যাশার সাথে বাস্তবতার ব্যবধান তৈরি করে। তাই সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করাই সকল কর্মকর্তা-কর্মচারীর প্রধান কর্তব্য। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আনসার ও ভিডিপির প্রশাসনিক, প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন এসেছে। সাম্যতা, ন্যায্যতা ও প্রাপ্যতার নীতির ভিত্তিতে বাহিনীর সকল কার্যক্রম ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হয়েছে। এর ফলে একটি আধুনিক, জনবান্ধব ও সেবামুখী বাহিনী গড়ে উঠছে।

মহাপরিচালক আরও বলেন, বিভিন্ন নেতিবাচক গোষ্ঠীর বাধা সত্ত্বেও ধারাবাহিক এই রূপান্তরের ফলে বাহিনীটি জনগণের আস্থা ও গৌরবের প্রতীক হিসেবে সুসংহত হচ্ছে। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় সংস্কার এবং নতুন বাংলাদেশের রূপান্তরের ওপর ভিত্তি করে নির্মিত আটটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মহাপরিচালক উপস্থিত সকলকে এসব প্রামাণ্যচিত্রের শিক্ষা ও মূল্যবোধ আত্মস্থ করে দেশপ্রেম ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয়

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ স্বর্ণপদকের মাইলফলক পেরিয়েছে চীন। ২৬ সেপ্টেম্বর…

33 minutes ago

চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর

চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে প্রত্যাশা সামাজিক উন্নয়ন…

38 minutes ago

বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক…

46 minutes ago

শান্তিগঞ্জে হাওর ও নদী রক্ষা কমিটির সভাপতি জিয়াউর, সম্পাদক রেদুয়ান

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘হাওর, নদী এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে ৩৫ সদস্যবিশিষ্ট হাওর ও…

1 hour ago

জাজিরায় পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালো আ.লীগ নেতাকর্মীরা

শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের…

1 hour ago

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ২৯ সেপ্টেম্বর শেষ…

1 hour ago

This website uses cookies.