Header Premium (728×90)

Categories: জাতীয়

পলাতক হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সরকারের কঠোর সতর্কতা

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য, সংবাদ বা প্রচারণা প্রকাশ থেকে বিরত থাকতে দেশের গণমাধ্যমগুলোকে পুনরায় সতর্ক করেছে বর্তমান সরকার। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, তার বিষয়ে প্রচারণামূলক সংবাদ প্রকাশের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এবং তা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের উন্নয়ন কার্যক্রম ও পরিকল্পনা বিষয়ক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই হুঁশিয়ারি দেন। ৫ আগস্ট সরকার পতন ও শেখ হাসিনার দেশত্যাগের দিনে তিনি ভাষণ দিতে পারেন—এমন সংবাদের প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, “তার বক্তব্য প্রচার করা নিয়ে এর আগেও আমরা একটি ব্রিফিং করে পত্রিকাগুলোকে নির্দেশনা দিয়েছি। তিনি আবার বক্তৃতা করবেন—এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে বা প্রকাশ করে, তাহলে এটি অবশ্যই আদালতের রায় ভঙ্গ করা হবে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।”

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, “এমন কাজ কেউ যেন না করেন, এ থেকে বিরত থাকেন। কারণ এতে আদালতের নির্দেশ রয়েছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়। আদালতের নির্দেশ বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।”

তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, যদি কেউ আদালতের এই নির্দেশনায় সংক্ষুব্ধ হন বা মনে করেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ভুল হচ্ছে, তবে তারা আদালতে উক্ত রায়কে চ্যালেঞ্জ করার আইনি পথ বেছে নিতে পারেন। তবে যতক্ষণ পর্যন্ত সেই রায় বহাল আছে, ততক্ষণ তা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাগরিক কর্তব্য। সরকার একটি নির্বাহী সংস্থা হিসেবে আদালতের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা। তারা…

59 minutes ago

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে রদবদল আসছে। দলের তিন নেতা জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক…

1 hour ago

প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে মাদারীপুরে এসেছেন ওয়াং এরলিং নামের…

2 hours ago

বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা

জনপ্রিয় উপস্থাপক ও চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা আজ তার জন্মদিন উদযাপন করছেন। বাবার মৃত্যুর কারণে এবার…

2 hours ago

নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…

2 hours ago

যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…

2 hours ago

This website uses cookies.