ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা এলাকায় চার বছর আগে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত রায়ে দণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন। এছাড়া, দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায়পূর্বক ভুক্তভোগী পরিবারকে প্রদানের জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন—রাহুল, মো. ডায়মন্ড, আফসার উদ্দিন অনিম, পারভেজ হক পলাশ, মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৫ জুন বিকেলে দুই তরুণী তাদের কয়েকজন বন্ধুর সঙ্গে জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে বের হয়েছিলেন। রাত পৌনে ১০টার দিকে কেরাণীগঞ্জের পানকৌড়ি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে তারা অটোরিকশা খুঁজছিলেন। এ সময় আসামিরা একটি অটো মিশুক নিয়ে তাদের পথরোধ করে। পরে তরুণীদের মারধর করতে করতে রতনের খামার নামক স্থানের একটি অন্ধকার মাঠে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
এই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপপরিদর্শক শরজিৎ কুমার ঘোষ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন।
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৩: ০১আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৩: ১৩
রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের…
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুর জামান ফকিরের পরিবারের হাতে আর্থিক অনুদান ও পোশাক…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর…
সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র…
ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্যের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কার নাগরিক আনোজান শিবরাজার রায় বাতিল করেছে সৌদি…
বরগুনায় জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় সংসদের চিফ হুইপ…
This website uses cookies.