Header Premium (728×90)

Categories: জাতীয়

৬ আগস্ট থেকে সবার জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ৬ আগস্ট, বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত টিকিট কেটে এই জাদুঘরে প্রবেশ করতে পারবেন। এর আগে ৫ আগস্ট, বুধবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পুরো জাদুঘরটি ঘুরে দেখবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, জাদুঘর নির্মাণ বা এর ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

উদ্বোধনী দিনের কর্মসূচি নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, প্রধানমন্ত্রী বুধবার সকালে জাদুঘরটি উদ্বোধনের পর পুরো প্রাঙ্গণ ঘুরে দেখবেন। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ওই দিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই জাদুঘরকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

জাদুঘরে প্রবেশের নিয়মাবলী নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিন অর্থাৎ বুধবার জাদুঘরটি কেবল শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই আন্দোলনের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করবেন জাদুঘরের মহাপরিচালক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

শহীদ আবু সাঈদের ছবিহীন ডকুমেন্টারি কোনো ডকুমেন্টারিই নয়: হাফিজ উদ্দিন

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমদ বলেন, শহীদ আবু সাঈদের…

4 minutes ago

সালথায় গর্তে হাত ও পা দিতেই সাপের ছোবল, নারী ও শিশুর মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি স্থানে গর্তে হাত ও পা দেওয়ার পর সাপের কামড়ে এক…

7 minutes ago

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে টার্বুলেন্স, আহত ১৪ যাত্রী ও ক্রু

থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সের কবলে পড়ে ৩০০…

20 minutes ago

সৌদির ৮ তেল ট্যাংকারে হুথিদের হামলা, লোহিত সাগরে ২৯টি বাধা

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, গত ২২ জুলাই সামুদ্রিক অবরোধ শুরুর পর থেকে সৌদি আরবের…

22 minutes ago

রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। অধিকাংশ সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে,…

33 minutes ago

গণভবন থেকে হিন্দন: শেখ হাসিনার দেশত্যাগের নেপথ্যের ঘটনাপ্রবাহ

৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে গণভবন ত্যাগের পর থেকে ভারতের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছানো পর্যন্ত শেখ হাসিনার…

35 minutes ago

This website uses cookies.