ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো মেধা বা প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থমকে থাকবে না। প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি নাগরিককে উন্নয়ন ও অগ্রযাত্রার সমান অংশীদার হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
শনিবার (১ আগস্ট) রাজধানীর গ্রীন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আয়োজিত ‘যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধিতা কোনো সীমাবদ্ধতা নয়। সঠিক সুযোগ, প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী তরুণ-তরুণীরা দেশের ডিজিটাল রূপান্তর ও উন্নয়নের সমান অংশীদার হওয়ার সক্ষমতা রাখে। তাই সরকার তাদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
ফকির মাহবুব আনাম উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন এক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে, যেখানে সমাজের কোনো শ্রেণির মানুষই পিছিয়ে থাকবে না। সবার জন্য প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। মন্ত্রী জানান, এই জাতীয় আইটি প্রতিযোগিতা প্রতিবন্ধী তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম। ভিয়েতনামে অনুষ্ঠাতব্য গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের প্রতিনিধিরা দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রতিযোগিতায় বিজয়ী চার প্রতিযোগীকে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন।
এটি ছিল যুব প্রতিবন্ধীদের জন্য আয়োজিত জাতীয় আইটি প্রতিযোগিতার দশম আসর। এবারের আসরে চারটি ক্যাটাগরিতে মোট ৭০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ২১ জন, শারীরিক প্রতিবন্ধী ২৫ জন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ১৫ জন এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) ক্যাটাগরিতে ৯ জন অংশ নেন। প্রতিটি ক্যাটাগরি থেকে প্রথম তিনজন করে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আগামী অক্টোবরে ভিয়েতনামে অনুষ্ঠাতব্য ‘গ্লোবাল আইটি কম্পিটিশন ফর ইয়ুথ উইথ ডিজঅ্যাবিলিটিস (জিআইটিসি)’-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী বিভাগে মো. শাকিল মিয়া, শারীরিক প্রতিবন্ধী বিভাগে শেখ ইয়ামিন আহসান, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিভাগে নাহিন সিরাজ এবং এনডিডি বিভাগে আরিয়ান ইসলাম। অনুষ্ঠানে সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং বিসিসি ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে একটি জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন…
ভৈরবে তুচ্ছ ঘটনা নিয়ে স্থানীয় বিরোধ ও সংঘর্ষ এখন আর শুধু পাড়া-মহল্লায় সীমাবদ্ধ থাকছে না।…
পেরুর নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন।…
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে ফোন করে…
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন নিয়মে বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের…
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মাঝে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট…
This website uses cookies.