সাংবাদিকদের পেশাগত সুরক্ষার বিষয়টি বিবেচনা করে খুলনা বিভাগের ৬০ জন গণমাধ্যমকর্মীর মাঝে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট ও ইয়ারমাফসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) এই উদ্যোগ গ্রহণ করে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (এফপিইউ) ও আর্টিকেল-১৯-এর সহযোগিতায় খুলনার অরণ্য ইকো গার্ডেনে দিনব্যাপী এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৬টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে খুলনা বিভাগের ১০টি জেলা ছাড়াও পাবনা ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে পর্যায়ক্রমে সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে এই নিরাপত্তা সরঞ্জামগুলো তুলে দেওয়া হয়।
বিজেপিসির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান ও উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন।
বরগুনার তালতলী উপজেলার নদ-নদী, সাগর ও ম্যানগ্রোভ ঘেরা সৌন্দর্যমণ্ডিত ‘নিদ্রার চর’ পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয়…
জয়পুরহাটে জুলাইযোদ্ধাদের বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপে অনিয়মের অভিযোগে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির…
মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল…
ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ জন ভক্ত নিহত হয়েছেন।…
সৌদি আরবের নাজরান এলাকায় একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সৌদি…
ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে ইসরাইলকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।…
This website uses cookies.