Header Premium (728×90)

গ্লাসগোতে ঘুড়ি উৎসবে ২০৩০ কমনওয়েলথ গেমসের আমেজ

গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানকে সামনে রেখে শুরু হয়েছে ২০৩০ সালের আসরের কাউন্টডাউন। শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত হতে যাওয়া পরবর্তী গেমসের স্বাগতিক ভারত নিজেদের সংস্কৃতি ও প্রস্তুতির প্রথম ঝলক দেখাতে গ্লাসগোকেই বেছে নিয়েছে। এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিল গুজরাটের বিশ্বখ্যাত উত্তরায়ণ আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আদলে এক বিশেষ প্রদর্শনী। জন স্ট্রিটে গ্লাসগো ইন্ডিয়ানস অ্যাসোসিয়েশনের ৩০ জন শিশু স্কটল্যান্ড ও ভারতের পতাকার নকশা করা ঘুড়ি উড়িয়ে আমদাবাদ ২০৩০-এর যাত্রার প্রতীকী সূচনা করে।

এই আয়োজনে কমনওয়েলথ স্পোর্টের সভাপতি ড. ডোনাল্ড রুকারে, প্রধান নির্বাহী কেটি স্যাডলিয়ার, ভারতের কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা, প্রধান নির্বাহী রঘুরাম আইয়ার, কমনওয়েলথ গেমস স্কটল্যান্ডের প্রধান নির্বাহী জন ডইগসহ গ্লাসগো ২০২৬-এর স্বর্ণজয়ী স্কটিশ জিমন্যাস্ট রুবেন ওয়ার্ড এবং ভারতের লং জাম্পের রৌপ্যজয়ী মুরালি শ্রীশঙ্কর উপস্থিত ছিলেন। মুরালি শ্রীশঙ্কর বলেন, কমনওয়েলথ গেমস তার দেশে ফিরে যাচ্ছে এটি দারুণ রোমাঞ্চকর অনুভূতি এবং ২০৩০ সালে পুরো বিশ্বকে একই উষ্ণতায় স্বাগত জানাতে ভারত প্রস্তুত। রুবেন ওয়ার্ড গ্লাসগো ২০২৬-কে তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য পরবর্তী গেমসে আবারও স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করার আশা প্রকাশ করেন।

ঘুড়ি উৎসবের পাশাপাশি গ্লাসগোতে চালু করা হয়েছে ‘আমদাবাদ এক্সপেরিয়েন্স সেন্টার’। সেখানে আগামী গেমসের সম্ভাব্য ভেন্যু, ক্রীড়া অবকাঠামো এবং ভারতের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে, যা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আজ রোববার সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেওয়া হবে। হ্যান্ডওভার পর্বে বলিউড অভিনেত্রী মানুষী ছিল্লার, সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন, সিদ্ধার্থ মহাদেবন, শিবম মহাদেবন ও ভূমি ত্রিবেদীর পরিবেশনা থাকবে। এছাড়া সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মা এবং স্কটিশ পাইপার রস এইন্সলি যৌথভাবে পারফর্ম করবেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো আমদাবাদ ২০৩০-কে ঘিরে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। শতবর্ষের এই আসরকে ভারত ২০৩৬ অলিম্পিক আয়োজনের সক্ষমতা তুলে ধরার মঞ্চ হিসেবেও দেখছে। পরিকল্পনা অনুযায়ী, গেমসে ১৫ থেকে ১৭টি খেলা রাখার পাশাপাশি ক্রিকেট, হকি, শুটিং, তিরন্দাজি ও কাবাডির মতো জনপ্রিয় খেলাগুলো অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

দেশে অরাজকতা বাড়িয়ে সরকার ব্যর্থ করার চক্রান্ত চলছে: রিজভী

দেশে সন্ত্রাস ও অরাজক পরিস্থিতি তৈরির মাধ্যমে বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে…

8 minutes ago

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: ৮০ কিমি দূরত্ব কমবে, ব্যয় ৮৪ হাজার কোটি

ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ নতুন উড়াল রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ…

11 minutes ago

অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুবিতে ফের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু…

29 minutes ago

চট্টগ্রামগামী বাসে নিখোঁজ মনপুরার যুবক ফরহাদ, উদ্বিগ্ন পরিবার

ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) নামে এক যুবক চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত ১১…

49 minutes ago

৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধের উদ্যোগ

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,…

59 minutes ago

শুধু রাজনৈতিক নয়, আমলাতন্ত্রেও সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে শুধু রাজনৈতিক…

1 hour ago

This website uses cookies.