Header Premium (728×90)

Categories: জাতীয়

৫ আগস্ট উদ্বোধন হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

দীর্ঘ আলোচনা ও নানা সমালোচনার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ৫ আগস্ট সকাল ৯টায় জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৪ সালের ৫ আগস্ট বাকস্বাধীনতা হরণ ও দীর্ঘদিনের নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। ঐতিহাসিক সেই গণআন্দোলনের মুখে তৎকালীন শাসনব্যবস্থার পতন ঘটলে গণভবন জনতার দখলে চলে আসে। সেই ঘটনার স্মৃতি ধরে রাখতেই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় সরকার।

জাদুঘরটিতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত পোশাক, আন্দোলনের ব্যানার ও প্ল্যাকার্ডসহ গুরুত্বপূর্ণ নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন নিদর্শনও এখানে প্রদর্শিত হবে।

এর আগে কয়েক দফা জাদুঘরটি চালুর চেষ্টা চালানো হলেও তা সফল হয়নি। এছাড়া নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে নানা অভিযোগ ওঠায় এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সরকার সেই সব শঙ্কা কাটিয়ে আগামী ৫ আগস্ট এটি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।

জাদুঘরটির সভাপতি ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই জাদুঘরটি সাজানো হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো শাসক যদি স্বৈরাচারী পথে হাঁটতে চায়, তবে এই জাদুঘর তাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। জনগণই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক এবং জনগণের প্রতিরোধের মুখে স্বৈরশাসনের পতন যে অনিবার্য, এই বার্তাই জাদুঘরটি বহন করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

1 minute ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

4 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

11 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

14 minutes ago

জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…

17 minutes ago

ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ

ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…

28 minutes ago

This website uses cookies.