সারাদেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে শুক্রবার (৩১ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৫ জন রোগী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০০ জন। এছাড়া গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার ৩১০ জনে। এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৫ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে, তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট এক লাখ ১০ হাজার ৯৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ৮৫৯ জন।
সিলেটের কোম্পানীগঞ্জে এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম প্রশাসনিক নিয়োগে দলীয়করণের বিরুদ্ধে…
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও অবকাঠামো ধ্বংস করতে প্রায় দুই সপ্তাহব্যাপী ব্যাপক বিমান হামলার পরিকল্পনা করছে…
চলতি বছর ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ প্রেক্ষাপটে দ্রুত…
রাজধানীর অদূরে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১০। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা,…
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত…
রাজধানীর গুলশানে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তোপের মুখে পড়েন পদত্যাগী রাষ্ট্রপতি…
This website uses cookies.