কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন এবং পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধারকারী জেলেরা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলে মো. ইসমাইল জানান, নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই। তবে এখনো অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
আব্দুল মান্নান আরও জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণেই তারা বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছিলেন।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, উদ্ধারকৃত ১৮ জন রোহিঙ্গা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। কী কারণে তারা বাংলাদেশে এসেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.