Header Premium (728×90)

Categories: জাতীয়

বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার তাগিদ দিয়েছে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। কমিটি মনে করে, ভিসা দেওয়ার হার কমে যাওয়া এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ও ইতিবাচক ধারণায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ভারতের ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে দেশটির সরকারের নেওয়া পদক্ষেপ সংক্রান্ত প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।

সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা অত্যন্ত জরুরি। তাই পরিস্থিতি অনুকূলে আসার সঙ্গে সঙ্গেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিতে হবে।

এছাড়া, ভিসা নীতি নিয়মিত পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগের নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলারও সুপারিশ করেছে এই কমিটি।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেখানে নিরাপত্তা পরিস্থিতির কারণে ভিসা কার্যক্রম ব্যাপকভাবে সীমিত করা হয়েছিল এবং কনস্যুলার কর্মীদেরও প্রত্যাহার করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসা কেন্দ্রে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০টি ভিসা ইস্যু করা হচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই চিকিৎসাসংক্রান্ত বা মেডিকেল ভিসা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির গোপন কারখানা শনাক্ত, আটক ৪

রাজধানীর অদূরে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১০। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা,…

16 minutes ago

টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি: ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত…

17 minutes ago

গুলশানে জুমার নামাজ শেষে তোপের মুখে পদত্যাগী রাষ্ট্রপতি চুপ্পু

রাজধানীর গুলশানে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তোপের মুখে পড়েন পদত্যাগী রাষ্ট্রপতি…

47 minutes ago

রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন নিওঅনকোভ্যাক প্রথম প্রয়োগে সফল

রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের উদ্ভাবিত মেলানোমা ক্যানসারের ভ্যাকসিন 'নিওঅনকোভ্যাক' প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে…

2 hours ago

কলাবাগানের ছাত্রী হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর কলাবাগানের একটি ছাত্রী হোস্টেল থেকে আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী পিংকি…

2 hours ago

কল ড্রপ ও ডেটার দাম কমানোর আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

মোবাইল গ্রাহকদের স্বার্থ রক্ষায় অপারেটরদের কল ড্রপ কমাতে এবং ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমানোর…

2 hours ago

This website uses cookies.