Header Premium (728×90)

Categories: জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের এই প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় এবং সেখান থেকে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তাদের সফরসূচিতে ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) ও ৬ নম্বর ক্যাম্প পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আঃ মান্নান জানান, সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এছাড়া বিকেল ৫টায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের মতবিনিময়ের কথা রয়েছে।

এর আগে, তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গোর। তিন দিনের সফরের শেষ দিনে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে সার্জিও গোরের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

জুলাই অভ্যুত্থানে রাকিবুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট

জুলাই অভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুরে রাকিবুল হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ…

6 minutes ago

ভেদরগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, লাইসেন্সহীন ২ ক্লিনিক সিলগালা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।…

7 minutes ago

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের…

21 minutes ago

ডিএসইতে এক সপ্তাহে বাজার মূলধন বাড়ল প্রায় ৪ হাজার কোটি টাকা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক ধারায় বাজার মূলধন বেড়েছে প্রায় ৪ হাজার কোটি…

22 minutes ago

ঢাবি ক্যাম্পাসে জুলাই-গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতিগুলোর চেতনা ও তাৎপর্য রক্ষায় রং ও পুনর্লিখন কার্যক্রম শুরু…

34 minutes ago

বাঁধন ও মধুমিতার নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে জুটি বাঁধছেন আজমেরী হক বাঁধন ও কলকাতার…

35 minutes ago

This website uses cookies.