Header Premium (728×90)

Categories: জাতীয়

ফ্যাসিবাদের দোসর শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অধিকার রাখেন না: মাহফুজ আলম

বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়া এবং জুলাই গণহত্যার সাফাই গাওয়া শিক্ষকদের পাঠদানের কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মাহফুজ আলম তাঁর পোস্টে উল্লেখ করেন, রাজনৈতিক আঁতাত বা সমঝোতার মাধ্যমে কোনো তালিকা তৈরি না করে সরাসরি বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই একটি নির্দিষ্ট ধারা বা ক্লজ যুক্ত করা উচিত। তাঁর মতে, যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধাভোগী ছিল এবং গুম, খুন, নিপীড়নসহ জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার অধিকার কেড়ে নেওয়া প্রয়োজন। এই আইনি পদক্ষেপের মাধ্যমেই ফ্যাসিবাদের যেকোনো দালাল বা দোসর স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বাদ পড়বে।

সিদ্ধান্তহীনতার সমালোচনা করে সাবেক এই তথ্য উপদেষ্টা বলেন, এভাবে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে এবং ফ্যাসিবাদের দোসরদের নিয়মিত সুযোগ-সুবিধা দিয়ে রাষ্ট্রীয় অর্থের অপচয় করার অধিকার কারও নেই। তিনি জানান, এই একই পরামর্শ তারা পূর্ববর্তী উপাচার্য মহোদয়কেও দিয়েছিলেন, কিন্তু তৎকালীন প্রশাসন তা শোনেনি।

ভবিষ্যতেও কেউ এই পরামর্শ শুনবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে মাহফুজ আলম লেখেন, 'এখনো কেউ শুনবে না। কারণ, কাক কাকের মাংস খায় না।' তিনি আরও যোগ করেন, এমন একটি রক্তক্ষয়ী বিপ্লবের পর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসত, তবে তারা প্রথম দিনেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.