Header Premium (728×90)

Categories: জাতীয়

সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবন চত্বরে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করার লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধসে বহু মানুষের মৃত্যুর শঙ্কা

জাপানের কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং মল ধসে পড়েছে। এতে বহু মানুষ…

5 minutes ago

বাংলাদেশে কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর অংশ হিসেবে রাশিয়া ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব…

20 minutes ago

মাদরাসা শিক্ষা সংস্কারে বেফাক মহাসচিবের কাছে ১২ দফা প্রস্তাব

মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং চলমান বিভিন্ন সংকট নিরসনের লক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব…

49 minutes ago

দেশের ১৩ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া…

1 hour ago

চট্টগ্রামে তামিম ইকবাল ও এসিআই মোটরসের উদ্যোগে ইয়ামাহার নতুন শোরুম

চট্টগ্রামের মুরাদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ইয়ামাহার নতুন শোরুম। সাবেক জাতীয় ক্রিকেটার…

1 hour ago

জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। সরকারপ্রধান হিসেবে…

1 hour ago

This website uses cookies.