চট্টগ্রামের সিডিএ অ্যাভিনিউয়ের মুরাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার নতুন শোরুম। ইয়ামাহার অনুমোদিত পরিবেশক ‘টুয়েন্টি এইট মোটরস’-এর উদ্যোগে গত শনিবার (২৫ জুলাই) এই জমকালো শোরুমটি উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও টুয়েন্টি এইট মোটরসের স্বত্বাধিকারী তামিম ইকবাল খান এবং এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। এ সময় ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিপুলসংখ্যক বাইকপ্রেমী উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিন সকাল থেকেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বন্দরনগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রামের সিআরবি মোড় থেকে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের নিয়ে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি টাইগারপাস মোড় হয়ে বিশাল বহর নিয়ে মুরাদপুরের নতুন শোরুমের সামনে এসে শেষ হয়। কাচঘেরা আধুনিক এই শোরুমটিতে প্রবেশ করলেই চোখে পড়ে লাল রঙের উজ্জ্বল ইয়ামাহা লোগো। শোরুমের কেন্দ্রে একটি উঁচু গোলাকার ডিসপ্লে জোনে রাখা হয়েছে একটি আকর্ষণীয় স্পোর্টস বাইক। এর চারপাশে সুসজ্জিতভাবে সাজানো রয়েছে বিভিন্ন মডেলের মোটরসাইকেল।
মোটরসাইকেল বিক্রির সাধারণ শোরুমের বাইরে এটিকে বাইকারদের জন্য একটি লাইফস্টাইল জোন হিসেবে গড়ে তোলা হয়েছে। শোরুমের একপাশের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ইয়ামাহার সাত দশকেরও বেশি সময়ের বিশ্বব্যাপী পথচলার গৌরবময় টাইমলাইন। অন্য পাশে রয়েছে জেনুইন অ্যাপারেলস, হেলমেট এবং বিভিন্ন অ্যাকসেসরিজের জন্য ডেডিকেটেড কর্নার। পাশেই রয়েছে কাচঘেরা আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সার্ভিস জোন। দর্শনার্থীরা শোরুমের বিভিন্ন অংশে ঘুরে ছবি তোলার পাশাপাশি বিক্রয়কর্মীদের কাছ থেকে মোটরসাইকেলের কারিগরি দিক ও বিক্রয়োত্তর সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
নতুন এই পথচলা নিয়ে টুয়েন্টি এইট মোটরসের স্বত্বাধিকারী তামিম ইকবাল খান বলেন, ‘ইয়ামাহা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এই শোরুম চালুর মাধ্যমে চট্টগ্রামের বাইকপ্রেমীদের জন্য ভালো কিছু করা হয়েছে বলে আমার বিশ্বাস।’ অন্যদিকে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস শোরুমটির প্রশংসা করে বলেন, ‘এই শোরুম আমার দেখা পৃথিবীর বৃহত্তম ইয়ামাহা ডিলার শোরুম। এখানে এলে শুধু মোটরসাইকেলপ্রেমীরাই নন, যে কারও মন ভালো হয়ে যাবে। শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাঁরা বাইক ট্যুরে আসেন, তাঁদেরও এখানে আমন্ত্রণ। এটি দেশের সর্বাধিক মোটরসাইকেল বিক্রির ডিলার পয়েন্ট হবে বলে আমার বিশ্বাস।’
এই শোরুমে ইয়ামাহার জনপ্রিয় সব মডেলের মোটরসাইকেল প্রদর্শনের পাশাপাশি রাইডিং গিয়ার, হেলমেট, অ্যাপারেলস, জেনুইন স্পেয়ার পার্টস এবং ইয়ামালুবের মূল পণ্য পাওয়া যাবে। একই সঙ্গে আধুনিক সার্ভিস বে-তে প্রশিক্ষিত টেকনিশিয়ানদের মাধ্যমে একাধিক মোটরসাইকেল দ্রুত সার্ভিসিংয়ের ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আসা সদরঘাট থানার বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী জুনায়েদ আরমান তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘চট্টগ্রামে এত বড় পরিসরে মোটরসাইকেলের শোরুম আগে দেখিনি। চমৎকারভাবে সাজানো হয়েছে এটি। অনেক দিনের ইচ্ছা ছিল আমার ছোট ভাইকে একটা বাইক কিনে দেব। এর আগে সে ইয়ামাহার অন্য মডেলের বাইক চালিয়েছে। এখন ‘ইয়ামাহার এফ জেড এস ভি ৪’ মডেলটা নিতে চায়। ভাবছি এই শোরুম থেকেই বাইকটা কিনে ছোট ভাইকে সারপ্রাইজ দেব।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই শোরুমটি চট্টগ্রামের মোটরসাইকেল চালকদের জন্য কেবল বিক্রয়কেন্দ্র নয়, বরং রাইডিং সংস্কৃতির একটি নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
This website uses cookies.