Header Premium (728×90)

Categories: জাতীয়

সংস্কারের অভাবে ফুলপুরের সড়ক যোগাযোগ এখন মরণফাঁদ

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার চারটি গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলতি বর্ষায় খানাখন্দে ভরা এসব সড়ক মরণফাঁদে পরিণত হওয়ায় প্রতিদিন হাজার হাজার পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং যানবাহন বিকল হওয়ার ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষের জনদুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ছনধরা ইউনিয়নের হাটপাগলা মোড় থেকে কাশিগঞ্জ বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক বড় বড় খাদে পরিণত হয়েছে। স্থানীয়দের মতে, সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে যায়, যার ফলে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক-ট্রলি সতর্কতার সঙ্গে চলাচল করলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। এই সড়কের ভগ্নদশায় প্রায় ৪০ গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

একই অবস্থা ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা মোড় থেকে রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাঙ্গা পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক এবং ভাইটকান্দি বাজার থেকে মিচকিপাড়া বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কের। এর ফলে ফুলপুর সদর ও ভাইটকান্দি বাজারের ওপর নির্ভরশীল প্রায় ২০ গ্রামের যোগাযোগব্যবস্থায় মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়া ফুলপুর পৌর এলাকার আমুয়ান্দা মোড় থেকে বওলা ইউনিয়নের বওলা বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার ব্যস্ততম সড়কের সিংহভাগই খানাখন্দে ভরা। বওলা, বালিয়া ও রূপসী ইউনিয়নের অন্তত ৪০ গ্রামের মানুষের জেলা ও উপজেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়কটিতে প্রতিদিন হাজার হাজার হালকা ও ভারী যানবাহন চলাচল করে।

ভুক্তভোগী এলাকাবাসী অনতিবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করে যাতায়াত স্বাভাবিক করার জন্য স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, সড়কের দুরবস্থা তিনি প্রত্যক্ষ করেছেন এবং জনস্বার্থে সংস্কারের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.