Header Premium (728×90)

Categories: জাতীয়

থার্ড টার্মিনাল প্রকল্প: সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ভিত্তিহীন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে 'আংশিক, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, এই প্রকল্পে সরকারি অনুমোদন ছাড়া কোনো অর্থ ব্যয় করা হয়নি এবং প্রকল্পের যাবতীয় ব্যয় নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে প্রথম উন্নয়ন প্রকল্প প্রস্তাবের আওতায় ১৩ হাজার ৬১০ কোটি টাকা অনুমোদিত হয়। পরবর্তীতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন বৈধ দর বিবেচনায় ২০১৯ সালে প্রথম সংশোধিত প্রস্তাবে প্রকল্পের ব্যয় ২১ হাজার ৩৯৯ কোটি টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ৭ ডিসেম্বর ৩ হাজার ২৬৭ কোটি টাকার অতিরিক্ত কাজ অন্তর্ভুক্ত করে দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব ২১ হাজার ৩৬৫ কোটি টাকায় অনুমোদন পায়। এখন পর্যন্ত এই প্রকল্পে ২০ হাজার ৩৪৭ কোটি টাকা ব্যয় হয়েছে।

প্রকল্পের বিভিন্ন খাতে অতিরিক্ত ব্যয় ও অনিয়মের অভিযোগের বিষয়ে বেবিচক জানায়, গাছ লাগানো, পুকুর উন্নয়ন, মাটি অপসারণ, ডিজেলচালিত পাম্প, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, জ্বালানি ব্যয় এবং দ্রুত নির্মাণকাজ শেষ করার জন্য অতিরিক্ত অর্থ পরিশোধের মতো বিষয়গুলো ঠিকাচুক্তি, আন্তর্জাতিক প্রকৌশলী পরামর্শক সংস্থার চুক্তির শর্ত, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণচুক্তির নির্দেশিকা এবং আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান এনওসিডি যৌথ উদ্যোগের অনুমোদন অনুযায়ী করা হয়েছে।

এছাড়া ৬ হাজার ৩০০ কোটি টাকার অনিয়মের যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে বেবিচক জানায়, এটি বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প নিরীক্ষা অধিদপ্তরের একটি নিরীক্ষা আপত্তি মাত্র, যা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। বর্তমানে এই আপত্তির জবাব তৈরির কাজ চলমান রয়েছে এবং বিরোধ নিষ্পত্তি বোর্ড ও সমঝোতা নিষ্পত্তি কমিটির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া অব্যাহত আছে।

বেবিচক আরও জানিয়েছে, থার্ড টার্মিনালের পরিচালনাগত প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ২০২৬ সালের ডিসেম্বর মাসে বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে, প্রকল্প সংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অনুসরণের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.