জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অজুহাতে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, এই নতুন শুল্কের কারণে দ্বিপাক্ষিক বাণিজ্য পরিস্থিতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিষয়ে ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, নতুন শুল্ক আরোপের ফলে বাণিজ্যে বড় কোনো পরিবর্তন আসবে না। মূলত পূর্বে যে শুল্ক নীতি ছিল, তাদের আইন অনুসারে সেটির মেয়াদ অতিক্রম করায় নতুন করে একই মাত্রার শুল্ক বহাল থাকবে, তবে তা ভিন্ন নামে থাকবে মাত্র।
একই সময়ে জাতিসংঘের সাম্প্রতিক খাদ্য সংকট সংক্রান্ত একটি প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে ইউরিয়াসহ সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।
এর আগে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে ওই বিদ্যালয় দুটির পরিচালক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক সংকট নিরসনে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরোক্ষ আলোচনা…
ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোনো গাছ না লাগিয়েই সাড়ে ১৮ হাজারেরও বেশি…
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ যেন কোনোভাবেই নিপীড়নমূলক না হয় এবং এর মাধ্যমে কেউ যেন…
সিরাজগঞ্জের কাজীপুরে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ নাসিম হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে…
ঢাকার বাংলাবাজারে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির অভিযোগে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। আটক দুই…
কাতারের মধ্যস্থতায় ফের আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান। নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া…
This website uses cookies.