Header Premium (728×90)

Categories: জাতীয়

মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানালো জাতীয় নাগরিক পার্টি

রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম সাহাবুদ্দিন চুপ্পুকে সংসদে অভিশংসনের মাধ্যমে অপসারণ করতে হবে, কিন্তু তা করা হয়নি। আমরা দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এই সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র প্রসঙ্গে আখতার হোসেন বলেন, তিনি পদত্যাগপত্রে যে ন্যারেটিভ টেনেছেন তা অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি যে ন্যারেটিভ সাজিয়েছেন, তা আসলে তার জন্য একটি ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের পথ তৈরির চেষ্টা। তিনি আরও বলেন, ‘এই সাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। তিনি যত অপরাধ করেছেন, সেই অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

এনসিপির সদস্যসচিব সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিবাদের দোসর’ ও ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘সে যদি বিচারের আওতায় না আসে, তাহলে চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।’

আখতার হোসেনের মতে, রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে এতদিন তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না। তবে পদত্যাগ করার পর তার কোনো আইনগত ইনডেমনিটি বা দায়মুক্তির সুযোগ নেই। তাই অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান

জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…

2 minutes ago

নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।

4 minutes ago

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা

যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…

19 minutes ago

টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…

22 minutes ago

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…

26 minutes ago

ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…

34 minutes ago

This website uses cookies.