ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য নতুন একটি ‘ফিমেল জোন’ চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এই উদ্যোগের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্যাম্পাসের বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।
বিষয়টি নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ৯ দফার ঘোষক আব্দুল কাদের। তিনি জানান, পর্দার ঘেরাটোপ দিয়ে তৈরি এই ‘ফিমেল জোন’কে তিনি আপাতদৃষ্টিতে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেই দেখছেন। তার মতে, হিজাব-নিকাব পরা পর্দানশীন শিক্ষার্থীসহ অনেক নারীই পাবলিক পরিসরে খাবার গ্রহণে অস্বস্তি বোধ করেন। টিএসসি যেহেতু সব শিক্ষার্থীর মিলনস্থল, তাই সেখানে সবার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
তবে এই উদ্যোগের পাশাপাশি তিনি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদার বিষয়ে ডাকসুর অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। কাদেরের দাবি, টিএসসিতে নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রধান সমস্যা হলো ব্যবহার অনুপযোগী ওয়াশরুম। পর্দাঘেরা জোন তৈরির চেয়ে ওয়াশরুমের মতো জরুরি বিড়ম্বনা নিরসনে ডাকসুকে যতটা উৎসাহী হওয়া প্রয়োজন ছিল, বাস্তবে তা দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ডাকসুকে শুরু থেকেই একটি নির্দিষ্ট ঘরানার মানুষের সুবিধা-অসুবিধাকে প্রাধান্য দিয়ে কাজ করতে দেখা গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান বা পর্দার ঘেরাটোপের মতো বিষয়গুলো নির্দিষ্ট আদর্শিক চিন্তার প্রতিফলন বলে তিনি মনে করেন। আব্দুল কাদের বলেন, কেবল পর্দার আড়ালে খাবারের ব্যবস্থা করলেই হবে না, বরং নির্বাচনের আগে ও পরে নারীদের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। পরিশেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, এই ‘ফিমেল জোন’ যেন ভবিষ্যতে ডাকসুর কোনো নির্দিষ্ট উইংয়ের ‘টিএসসি শাখা অফিসে’ পরিণত না হয়।
লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১৯০ জনের ধারণক্ষমতার এই…
ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর বুধবার থেকে কার্যকর হয়েছে সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা। এর ফলে…
সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা তিন ঘণ্টার বিরল এক বৈঠকে…
ডিএসইর ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা মওকুফের জন্য বিএসইসির দ্বারস্থ হয়েছে আর্থিক…
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ…
This website uses cookies.