Header Premium (728×90)

Categories: জাতীয়

এক মিনিটে বিশ্বের সব দেশ, ২৩ সেকেন্ডে ৬৪ জেলার নাম ইসমাইলের

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের আমড়াতৈল গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন জালালী তার অসাধারণ স্মৃতিশক্তি ও মেধার মাধ্যমে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তিনি শফিকুল ইসলাম জালালীর সন্তান এবং টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

ইসমাইল মাত্র এক মিনিটে বিশ্বের সব দেশের নাম অনর্গল বলে দিতে পারেন। এছাড়া তার বিস্ময়কর প্রতিভার মধ্যে রয়েছে মাত্র ২৩ সেকেন্ডে বাংলাদেশের ৬৪টি জেলার নাম উচ্চারণ করা এবং ৩ মিনিট ৪০ সেকেন্ডে দেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলার নাম বলে ফেলা। পড়াশোনার পাশাপাশি তিনি সুমধুর কণ্ঠে আজান দিতে এবং আল্লাহ তাআলার ৯৯টি নাম পাঠ করতেও পারদর্শী।

নিজের এই অর্জনের পেছনের গল্প বলতে গিয়ে ইসমাইল জানান, ছোটবেলা থেকেই বিশ্বের মানচিত্র, বিভিন্ন দেশ এবং বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে তার গভীর কৌতূহল ছিল। নিয়মিত অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমেই তিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই মানচিত্র ও বিভিন্ন দেশের বিষয়ে জানার প্রতি আমার খুব আগ্রহ ছিল। কৌতূহলবশত বিভিন্ন তথ্য জানতে ও শিখতে গিয়ে আল্লাহ তাআলা আমাকে এই জ্ঞান দান করেছেন।

বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল হোসেন বলেন, ইসমাইলের বাবা স্থানীয় মসজিদের ইমাম। ছোটবেলা থেকেই সে ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে চর্চা করত। এভাবে নিয়মিত চেষ্টা করতে করতেই আজ সে বিস্ময়কর প্রতিভার অধিকারী হয়েছে।

ভবিষ্যতে একজন আলেম হিসেবে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখেন ইসমাইল। তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমি যেন দ্বীনি শিক্ষায় নিজেকে আরও সমৃদ্ধ করতে পারি এবং ইসলামের খেদমতে কাজ করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। স্থানীয়রা মনে করছেন, তার এই মেধার যথাযথ পরিচর্যা করা হলে ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে নিজেকে মেলে ধরতে পারবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মধ্যরাতে ভিডিও বার্তা দিলেন মোদি

ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে মধ্যরাতে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি…

19 seconds ago

বিশ্বকাপের অবৈধ সম্প্রচার রোধে ৩ হাজার ওয়েবসাইট বন্ধ

২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো অবৈধভাবে সম্প্রচার ঠেকাতে একযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ…

2 minutes ago

মাতামুহুরী কলেজের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী কলেজের ২ একর জমি জবরদখলকারী মো. সুমন ওরফে চান্দা সুমনের বিচারের…

4 minutes ago

কক্সবাজারে ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার জিপ থেকে ২৮ হাজার ইয়াবাসহ ওবায়দুল…

21 minutes ago

টিভিতে আজ যেসব খেলা দেখবেন, জেনে নিন সময়সূচি

বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ শুক্রবার একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনসহ ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল…

36 minutes ago

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন অভিজ্ঞ ডিফেন্ডার ওটামেন্ডি

১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।…

41 minutes ago

This website uses cookies.