Header Premium (728×90)

Categories: জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নরসিংদীতে জামায়াতের আলোচনা ও দোয়া

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার নরসিংদী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নরসিংদী সদর উপজেলা জামায়াতের আমীর মো. মাহফুজ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়া। এ ছাড়া সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইলিয়াসুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন ও আকবর হোসেন আকন্দ, চিনিশপুর ইউনিয়ন পূর্ব শাখার আমীর অধ্যক্ষ বশির উদ্দিন এবং মিডিয়া শাখার প্রতিনিধি হাসিবুল হাসান অনিক।

আলোচনা সভায় বক্তারা বিগত ফ্যাসিবাদী শাসনামলের তীব্র সমালোচনা করে বলেন, সে সময় দেশকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। রাজনৈতিক নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। বক্তারা অভিযোগ করেন, কোটা ব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে স্বজনপ্রীতি এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছিল।

বক্তারা আরও বলেন, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের ছাত্র, তরুণ ও যুবসমাজ রাজপথে নেমে আসে। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং লাখো মানুষ আহত হয়েছেন। অনেকেই তাদের চোখ, হাত বা পা হারিয়ে আজ পঙ্গুত্ব বরণ করছেন। তাদের এই মহান আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। বক্তারা আহত ও শহীদদের পরিবারের দায়িত্ব ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জুলাই বিপ্লবের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং সংবিধান সংস্কারের মাধ্যমে জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করার জোর দাবি তোলেন তারা।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা ও তাদের পরিবারের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

15 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

16 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

19 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

26 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

29 minutes ago

জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…

32 minutes ago

This website uses cookies.