জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান। তিনি সব ভেদাভেদ ভুলে সরকারের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, তবে অনেকেই একে কলুষিত করার চেষ্টা করছেন, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকতাকে পুঁজি করে অপসাংবাদিকতায় জড়িয়ে পড়বেন না। আপনারা জাতির বিবেক। তিনি নিজের কাজের সমালোচনা করার অনুরোধ জানিয়ে বলেন, আমার কাজেও ভুল থাকতে পারে; সেই ত্রুটিগুলো তুলে ধরলে আমি নিজেকে শোধরাতে পারব।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ অনুষ্ঠানে বলেন, বর্তমানে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুল বা ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, বরং তথ্যের সত্যতা যাচাই করে তা প্রকাশ করা। তিনি আরও বলেন, এআই প্রযুক্তি সাংবাদিকতায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সাথে। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন।
এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। এছাড়া অংশগ্রহণকারীদের এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার কৌশল সম্পর্কে দক্ষ করে তোলাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য, যাতে সাংবাদিকরা আরও তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ ও ফিচার তৈরি করতে পারেন।
দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক এই কর্মশালায় অংশ নিচ্ছেন। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এবং প্রশিক্ষক আলী আকবর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। আগামী ২৪ জুলাই বিকালে সনদপত্র বিতরণের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.