Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করছে ইসি

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে প্রবাসীদের ভোটার হওয়ার ক্ষেত্রে আবেদন, বায়োমেট্রিক প্রদান এবং তদন্তের দীর্ঘ ধাপ পার হতে হয়। তবে নতুন ব্যবস্থায় প্রবাসীরা তাদের বায়োমেট্রিক তথ্য সরাসরি অনলাইনে আপলোড করতে পারবেন। বুধবার (২২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব জানান, নতুন প্রক্রিয়ায় বায়োমেট্রিক তথ্য আপলোডের পর নির্বাচন কমিশন তার যথার্থতা যাচাই করে দ্রুত অনুমোদন দেবে, যার ফলে বিদ্যমান জটিলতা ও সময় সাশ্রয় হবে। তিনি বলেন, প্রবাসীদের ভোটার নিবন্ধনের বিষয়টি আগে দুই ধাপের ছিল। এখন বায়োমেট্রিক আপলোড করার পর তদন্তে যথার্থতা পাওয়া গেলে এখান থেকেই অনুমোদন দেওয়া হবে, এতে একটি ধাপ কমে যাবে। এছাড়া ভোটার এলাকা বা মাইগ্রেশন পরিবর্তনের আবেদনও এখন থেকে সম্পূর্ণ অনলাইনে গ্রহণ করা হবে এবং এই সেবার জন্য নির্ধারিত সংশোধন ফি নেওয়া হবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত অন্যান্য সেবার মানোন্নয়নেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি সচিব জানান, এখন থেকে জেএসসি, এসএসসি বা পাবলিক পরীক্ষার সনদে থাকা জন্মতারিখের ভিত্তিতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পাবেন। বর্তমানে এই কাজটি কেন্দ্রীয়ভাবে করা হয়।

ভবিষ্যতে এনআইডি ডাটা সংগ্রহের বয়সসীমা কমানোর বিষয়েও কমিশন পর্যালোচনা করছে। বর্তমানে ১৬ বছর ও তদূর্ধ্বদের তথ্য সংগ্রহ করা হয় এবং ১৮ বছর বয়সে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। ডাটা সংগ্রহের এই স্তরটি এসএসসি, অষ্টম শ্রেণি নাকি প্রাথমিক পর্যায় থেকে শুরু করা হবে, তা নিয়ে তুলনামূলক বিশ্লেষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

স্বর্ণের দাম ফের বাড়ল, ২২ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১…

4 minutes ago

দাম্পত্য জীবনে ‘স্লিপ ডিভোর্স’ কী এবং কেন বাড়ছে এর প্রবণতা?

স্লিপ ডিভোর্স মানে সঙ্গীকে পুরোপুরি ডিভোর্স দেয়া নয়, বরং একই ছাদের নিচে থেকেও আলাদা ঘরে…

7 minutes ago

ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জন উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর ড্রেসিংরুমে খেলোয়াড়দের মধ্যে কোন্দলের যে গুঞ্জন ছড়িয়েছে, তা দৃঢ়ভাবে…

7 minutes ago

বন্যার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইসলামে মানবসেবাকে কেবল নৈতিক দায়িত্বই নয়, বরং অন্যতম শ্রেষ্ঠ ইবাদত ও ঈমানের অঙ্গ হিসেবে ঘোষণা…

23 minutes ago

আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে ইরান আন্তরিক নয়: মার্কো রুবিও

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত, তবে ইরান আলোচনায় আন্তরিক নয় বলে জানিয়েছেন দেশটির…

24 minutes ago

ইরান যুদ্ধের খরচে দিশাহারা পেন্টাগন, অতিরিক্ত তহবিল চাইলেন হেগসেথ

ইরান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩ হাজার ৭৫০ কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন…

30 minutes ago

This website uses cookies.