Header Premium (728×90)

Categories: জাতীয়

নেসকোর কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের হেতেম খাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীবাসী’র ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বোয়ালিয়া (পশ্চিম) থানা বিএনপির সভাপতি শামসুল ইসলাম (মিলু)। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল হুদা।

কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর। এখান থেকে নেসকোর মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অন্য জেলায় সরিয়ে নেওয়ার উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এর পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য এবং সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে। রাজনৈতিক প্রভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হলে রাজশাহীর সর্বস্তরের মানুষ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে এবং দাবি পূরণ না হলে হরতালের মতো কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) আফাজ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের খবরে রাজশাহীর সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ, ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তাই এই অঞ্চলের অর্থনৈতিক ও প্রশাসনিক স্বার্থ রক্ষায় নেসকোর কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানানো হয়।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে গত ১৬ জুলাই নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে মতামত দিতে বলা হয়। এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলম নেসকোর কার্যালয় বগুড়ায় স্থানান্তরের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.