Header Premium (728×90)

জাতীয়

নবীনগরে ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

আবু হাসান আপন, নবীনগর প্রতিনিধিঃ

“ভোটার হব নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে” এই স্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ বৃহস্প্রতিবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে র‍্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ করে।পরে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাচন অফিসার আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির।বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন,উপজেলা সমাজ সেবা অফিসার পারবেজ আহমেদ,উপজেলা শিক্ষা অফিসার মোকাররম হোসেন,নবীনগর প্রেসক্লাবের সভাপতি শেমাপ্রশাদ চক্রভর্তী শ্যামল,সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির,সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন,মডেল প্রেসক্লাব সভাপতি আবু কাউছার,নবীনগর থানা প্রেসক্লাবের সংগাঠনিক সম্পাদক মোহামম্দ আবুল হাসান ,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শামসুল আলম সাহন প্রমুখ।

এসময় আমন্ত্রিত অতিথি বৃন্দরা তথ্য হালনাগাদ সহ বর্তমানে নতুন ভোটারদের কাজ শান্তিপূর্ণভাবে করায় উপজেলা নির্বাচন অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় উপজেলা নির্বাচন অফিসার আজগর আলী বলেন, নবীনগরে হালনাগাদ সহ নতুন করে ৭৮ হাজার ভোটার করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেক টি ইউনিয়নের বাদ পরা ভোটারদের কে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ভোটার করা হয়েছে।হালানাগাদ শেষেও বর্তমানে সাপ্তাহে দুই দিন নতুন ভোটারের কাজ করা হচ্ছে যারা নতুন ভোটার হবেন সকলে সঠিক তথ্য দিয়ে নতুন ভোটার হবেন।

selim

Recent Posts

হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের ডাক

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়ায় মাদকবিরোধী সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধের…

3 minutes ago

বর্ষায় চোখ ওঠা রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

বর্ষাকালে বাতাসে ভেসে থাকা ভাইরাসের মাধ্যমে দ্রুত ছড়ায় চোখ ওঠা বা কনজাংকটিভাইটিস। এই সংক্রামক রোগটির…

5 minutes ago

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, জানালেন এরদোয়ান

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরও যোগ দিতে পারে…

15 minutes ago

বগুড়ায় তাঁতীদের সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি

বগুড়ায় অনুষ্ঠিত জাতীয়তাবাদী তাঁতী দলের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা তাঁতীদের জীবনমান উন্নয়নে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ…

15 minutes ago

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব ও মন্ত্রিসভায় পরিবর্তনের আলোচনা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতার পর বিএনপির সাংগঠনিক কাঠামো ও সরকারে বড় পরিবর্তনের…

21 minutes ago

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টার আশ্বাস ধর্মমন্ত্রীর

আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে পাঠানো এক লিখিত বক্তব্যে ধর্মমন্ত্রী কাজী…

24 minutes ago

This website uses cookies.