বগুড়া শহরের টিটু মিলনায়তনে গত ১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী তাঁতী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তাঁতশিল্পের টেকসই উন্নয়ন ও তাঁতীদের জীবনযাত্রার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে তাঁতীদের জন্য সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করা, আধুনিক প্রশিক্ষণ প্রদান, ন্যায্যমূল্যে কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদিত পণ্যের জন্য উপযুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলা।
সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, তাঁতীদের সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ দেওয়া সম্ভব হলে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন, যা তাঁতশিল্পকে আরও সমৃদ্ধ করবে। এর ফলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
বক্তারা গত ১৭ বছরে তাঁতীদের বঞ্চনা, নির্যাতন ও নিপীড়নের চিত্র তুলে ধরে সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনে তাঁতী দলের নেতাকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা তাঁতশিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন শহিদ-উন-নবী সালাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, ফজলুর বারী তালুকদার বেলাল এবং হাজী মো. মজিবুর রহমান।
‘মোর মানিকেরে আইনে দেও মোর কোলে।’ সৌদি আরবে একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে বুকফাটা কান্নায়…
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সরকারবিরোধী অপপ্রচার এবং সাবেক সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার সাবেক দুই…
চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিষয়টিকে প্রশাসনিক দুর্বলতার পাশাপাশি সাংবিধানিক ও আইনি…
সুনামগঞ্জে বিসিআইসির সার ডিলার নিয়োগে নীতিমালা না মেনে এমপির ডিও লেটারকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন…
প্রথাগত সামরিক শক্তি ও বিপুল ব্যয়ের পরও সৌদি আরব কেন হুতিদের পরাজিত করতে পারছে না,…
পবিত্র মক্কা ও মদিনার ওপর যেকোনো হুমকি মোকাবিলায় বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য…
This website uses cookies.