তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম পাঁচ মাসেই দেশের সব মন্ত্রণালয়ে সফলতা এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (১৮ জুলাই) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। জনগণের ভোটে নির্বাচিত এ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৫০ দিন পূর্ণ হয়েছে। সময়ের হিসাবে এটি দীর্ঘ সময় না হলেও একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের পরীক্ষা।
জনগণের আস্থা ও বিশ্বাসকে সরকারের সবচেয়ে বড় শক্তি হিসেবে বর্ণনা করে উপদেষ্টা বলেন, সরকারের প্রতিটি উদ্যোগ, অর্জন, সংস্কার ও চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে জানানোকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখছে সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সরকার অগ্রাধিকার দিয়েছে।
মাহদী আমিন আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনার কাজ চলছে। এর পাশাপাশি সাম্প্রতিক বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য ও শিক্ষা খাত পুনর্গঠনের কাজও চলমান রয়েছে। পাঁচ মাসের অর্জনকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
জনগণকে সরকারের কাজের প্রকৃত মূল্যায়নকারী উল্লেখ করে মাহদী আমিন বলেন, জনগণের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতই আগামী দিনের পথচলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এবং শাহাদাৎ স্বাধীনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছিল। সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যান পুকুরে পড়ে সুজন মিয়া নামে চালক নিহত হয়েছেন।…
কল্কি ২৮৯৮ এডি-এর দ্বিতীয় কিস্তিতে নতুন কোনো অভিনয়শিল্পী যুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পরিচালক…
যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব করা সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার…
নির্বাচনে হারের পর প্রথম জনসভায় শ্রীরামপুর থেকে নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…
দেশের রোগীদের জন্য আধুনিক ক্যানসার চিকিৎসাসেবা সহজলভ্য করতে পাঁচটি নতুন বায়োলজিকস মলিকিউল বাজারে আনার পরিকল্পনা…
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলীয়…
This website uses cookies.