জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান পুকুরে পড়ে সুজন মিয়া (২৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ-সানান্দবাড়ী সড়কের তাড়াটিয়া হালির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ভ্যানে থাকা এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত সুজন মিয়ার বাড়ি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামে। তিনি শহীদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রাজিবপুর থেকে যাত্রী নিয়ে তাড়াটিয়ার দিকে যাচ্ছিলেন সুজন। পথে তাড়াটিয়া বাজারের কাছাকাছি হালির মোড়ে পৌঁছালে ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে চালক সুজন মিয়া মারা যান। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) গোমতী বাসের চালককে মারধর এবং বাসের লুকিং গ্লাস ভাঙচুরের…
ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হয়েছেন ভারতের তারকা বিরাট…
পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালে যাওয়ার পথে এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।…
বিগ বস বাংলার ঘরে রান্নাঘরের কাজ নিয়ে নন্দিনী দত্ত ও রাজবীর দে-র মধ্যে তীব্র বাকবিতণ্ডা…
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তার…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন…
This website uses cookies.