কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এই নোটিশ প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়াবাজার এলাকায় বিলমাকশা জলমহাল নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারির ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত অবস্থায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংঘর্ষের ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটে, কেন সৈয়দ সাঈদ আহমেদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এমপির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অষ্টগ্রাম উপজেলার বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের মধ্যে প্রায় এক বছর ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত থেমে থেমে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মালেহা মহিলা মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। বর্তমানে…
রাজধানীর মিরপুরে ৫০ বছরের পুরোনো স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দিয়ে দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ…
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করা হয়েছে।…
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।…
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন সংকট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির ভাইস প্রেসিডেন্ট…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাছ চাষের জন্য তৈরি চৌবাচ্চায় মোটরের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় আব্দুর রহমান নামে…
This website uses cookies.