ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পবিত্র মসজিদের ভেতরে ঢুকে ইমামকে মারধরের একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল মেম্বার (সাবেক) বাড়ি জামে মসজিদে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী মসজিদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ইমাম আল-আমীনকে মারধর করেন।
হামলার শিকার ইমাম আল-আমীন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। অভিযুক্তরা হলেন স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি লাবিব এবং কর্মী সাবনুর ও হোসেন।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেলিম মেম্বার হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পবিত্র মসজিদে এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
মসজিদ কমিটির সহসভাপতি মো. বকুলও একই দাবি জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি, ফলে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৪: ৪৭আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৫: ০১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দীর্ঘ প্রতীক্ষিত আড়াইহাজার-পুরিন্দা সড়কের উন্নয়নকাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে প্রায়…
২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছে বিশেষ 'চ্যাম্পিয়নশিপ রিং'। ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি…
বাংলাদেশ ব্যাংকের এআই প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচে কোনো নারী প্রতিনিধি না থাকা নিয়ে সমালোচনার পর…
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের হাফটাইম বিরতি ১৭ মিনিট করার ঘোষণা…
উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও দুর্যোগ ঝুঁকি কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং স্লুইস গেট ব্যবস্থাপনায় আমূল…
বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে লিওনেল মেসিকে থামানোর কৌশল নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন…
This website uses cookies.