ফিফা ২০২৬ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১৯ জুলাই (রবিবার) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার মেগা ফাইনালের মধ্যবর্তী বিরতি সাধারণত ১৫ মিনিটের হলেও এবার তা বাড়িয়ে ১৭ মিনিট করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই দুই দেশের ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফিফা।
বর্ধিত এই ১৭ মিনিটের বিরতির মধ্যে ১১ মিনিট জুড়ে থাকবে একটি জমকালো সঙ্গীতানুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত তারকা শাকিরা, ম্যাডোনা এবং জাস্টিন বিবার। বাকি প্রায় ৬ মিনিট সময় ব্যয় করা হবে পারফর্ম্যান্সের মঞ্চ তৈরি ও তা সরিয়ে নেওয়ার কাজে। একই সঙ্গে এই সময়ের মধ্যে মাঠের ঘাসের মান ঠিক রাখতে পানি ছিটানোর কাজও সম্পন্ন করা হবে।
মেটলাইফ স্টেডিয়ামের মাঠের ঘাস শুষ্ক ও ধীরগতির হওয়া নিয়ে এর আগের ম্যাচগুলোতে কিছু অভিযোগ উঠেছিল, যার মধ্যে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছিল স্পেন। তাই বিরতির এই সংক্ষিপ্ত সময়ে মাঠের খেলার উপযোগী পরিবেশ বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে তীব্র গরমের কারণে এবারের বিশ্বকাপে চালু থাকা প্রতি অর্ধে একটি করে মোট দুটি হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতির নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি এবং ফাইনালেও এই নিয়ম বহাল থাকবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ। তবে…
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রাপ্তির শর্তে উল্লেখিত সংস্কারগুলো বিএনপি নেতৃত্বাধীন সরকার ধাপে…
ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে তেল সরবরাহ ও বাণিজ্য ব্যাহত হওয়ায় ২০২৬ সালে মধ্যপ্রাচ্য ও…
শেরপুরের শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর ওপর সেতুর অভাবে বালিজুরি গ্রামের ১৫ হাজার মানুষ প্রতিদিন বাঁশের…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিল…
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে ৬১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে, যার…
This website uses cookies.