Header Premium (728×90)

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়নদের জন্য থাকছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং

উত্তর আমেরিকায় আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপে যুক্ত হতে যাচ্ছে এক নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ 'চ্যাম্পিয়নশিপ রিং' বা আংটি। মার্কিন ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়ন দলকে আংটি দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, বিশেষ করে এনএফএলের সুপার বোলজয়ীরা এই বিশেষ সম্মান পেয়ে থাকে। সেই সংস্কৃতিই এবার প্রথমবারের মতো ফিফার কোনো বড় প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করা হচ্ছে।

আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় শক্তি স্পেন। প্রথাগত বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি এই বিশেষ রিং বিজয়ী দলের জন্য বাড়তি সম্মাননা হিসেবে থাকবে।

এই উপলক্ষ্যে মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হচ্ছে। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য ৩০টি আংটি বরাদ্দ রাখা হয়েছে। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে। প্রতিটি আংটি হবে স্বতন্ত্র নম্বরযুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হবে। এছাড়া প্রতিটি আংটির সঙ্গে একটি সত্যায়নপত্রও দেওয়া হবে।

আংটির নকশার এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির আদল এবং অন্য পাশে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও অর্জনের স্মারক ফুটিয়ে তোলা হবে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী বা অস্থায়ী আংটি তুলে দেওয়া হবে। পরবর্তীতে চ্যাম্পিয়ন দলের নির্ধারিত ৩০টি আংটি ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পৌঁছে দেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

বুলাওয়েতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ফিফটিতে ভর করে…

5 minutes ago

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ম ভেঙে চলছে অবৈধ যানবাহন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন উপেক্ষা করে চলছে অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহন। আজকের পরিবহন খবর ২০২৬…

8 minutes ago

ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দিতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আরও সুসংহত করার ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে…

10 minutes ago

দুই সেনা নিহতের জেরে ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

জর্ডানে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার জেরে ইরানে নতুন করে…

11 minutes ago

অন্য কারও ইচ্ছায় দেশ চলবে না: ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ে 'প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপাচার্য ড.…

27 minutes ago

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে দুই পরিবর্তনের আভাস

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে রয়েছে…

27 minutes ago

This website uses cookies.