জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদে আমরা একসঙ্গে সই করেছি এবং যারা আন্দোলনে যুক্ত ছিল তারা সবাই এতে স্বাক্ষরকারী। তিনি অভিযোগ করেন, বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার জন্য জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে প্রশ্ন তুলছে। তিনি স্পষ্ট করেন যে, বিরোধী দল ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং বিএনপি ৩১ দফার মতোই জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এ বিষয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংস্কার কমিশনের পদক্ষেপগুলো বিএনপির সম্মতি ছাড়াই নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, সংস্কারের কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে, অথচ বিএনপিই অতীতে বহুদলীয় গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকারের বিধান প্রবর্তন করেছিল।
সংবিধান সংশোধন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সংবিধান সংশোধনের কথা বলেছে, সংস্কারের নয়। জনগণের ম্যানিফেস্টো অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া বিএনপি এ বিষয়ে কোনো বিভ্রান্তির অবকাশ রাখে না। তিনি সতর্ক করে বলেন, জুলাইয়ের আন্দোলন কেবল ক্ষমতায় যাওয়ার হাতিয়ার নয়; এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রায় ১৮/১৯ বছর ধরে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে আমাদের এই ’২৪-এর জুলাইয়ের আন্দোলন।
তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ১৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল লতিফ মাসুদ, কবি আবদুল হাই শিকদার, হাসান হাফিজ, মোস্তফা কামাল মজুমদার, এম আবদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক এবং অধ্যাপক শেখ সাদী।
নরসিংদীর রায়পুরায় নামারচর বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার…
কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় নিউজার্সিতে বায়ুর মান আশঙ্কাজনকভাবে কমে গেছে, যা আসন্ন বিশ্বকাপ…
গত ১৩ জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ…
চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা-কর্মী…
নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট…
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত সাত লাখ মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে বলে…
This website uses cookies.