নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের নামারচর বিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) এবং একই গ্রামের নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। তারা দুজনেই স্থানীয় ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে নিপা ও জান্নাতিসহ ৪-৫ জন শিশু বাড়ির সামনে নামারচর বিলে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে দুই শিশু পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশু দুটিকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শীলা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনা হয়, কিন্তু হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছিল। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে নিউইয়র্কে সদর দপ্তরের কাছে একটি সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম…
মানবজীবনে যাতায়াতের জন্য রাস্তাঘাট অপরিহার্য। এই পথকে নিরাপদ ও নিষ্কণ্টক রাখা ইসলামের অন্যতম নির্দেশ। ইসলামে…
ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতি ও প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
নতুন মৌসুমের শুরুতেই ইউরোপীয় ফুটবলে গোলবন্যা বইয়ে দিচ্ছে বার্সেলোনার আক্রমণভাগ। রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেরমিন…
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক…
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ…
This website uses cookies.