Header Premium (728×90)

Categories: জাতীয়

স্থাপত্যশিল্পের প্রসারে ডেল্টা অ্যাওয়ার্ড ও উৎসবের যাত্রা শুরু

বাংলাদেশে পরিবেশ-উপযোগী ও টেকসই স্থাপত্য নকশাকে যথাযথ স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করল ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’। বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে এই পুরস্কারের লোগো উন্মোচন এবং ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আর্কিকানেক্ট এবং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬ এই আয়োজনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আর্কিকানেক্টের প্রতিষ্ঠাতা স্থপতি জালাল আহমেদ বলেন, বাংলাদেশের স্থাপত্য খাতে উৎকর্ষ, জলবায়ু-উপযোগী নির্মাণ এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটানোই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। এর মাধ্যমে দেশের উল্লেখযোগ্য স্থাপত্য প্রকল্প, পেশাগত নেতৃত্ব, উদীয়মান প্রতিভা এবং একাডেমিক অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) সভাপতি আবু সাঈদ এম আহমেদ, সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট মেহরুন এন ইসলাম এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক নবনীতা ইসলাম।

পুরস্কারটি ছয়টি ক্যাটাগরিতে প্রদান করা হবে। এগুলো হলো ডেল্টা সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স অ্যাওয়ার্ড, ডেল্টা কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড, ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ডেল্টা আর্কিটেক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড, ডেল্টা ইমার্জিং আর্কিটেক্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এবং ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড। ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মূল্যায়নে আইএফসি-মনোনীত একজন কারিগরি উপদেষ্টা যুক্ত থাকবেন, যা জলবায়ুসহনশীল ভবন বিষয়ে বৈশ্বিক অভিজ্ঞতার প্রতিফলন ঘটাবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬ তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে, যেখানে স্থাপত্যশিল্প, প্রযুক্তি, উদ্ভাবন এবং গ্রিন ফাইন্যান্সের মতো বিষয়গুলো একই প্ল্যাটফর্মে উঠে আসবে। পুরস্কারের জন্য আজ থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা ১৬ আগস্ট পর্যন্ত চলবে। আগ্রহী ব্যক্তিরা ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের অফিশিয়াল ওয়েবসাইটে বিনা মূল্যে আবেদন করতে পারবেন। দেশের যেকোনো প্রান্তের নির্মিত স্থাপত্য প্রকল্প এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

জুরি বোর্ডে রয়েছেন স্থপতি নিকলাউস গ্রাবার, স্থপতি সাইফ-উল-হক, অধ্যাপক মো. রফিক আজম, অধ্যাপক ফিরদৌস আজিম এবং স্থপতি মো. এহসান খান। নির্বাচিত প্রকল্পগুলো উৎসব চলাকালীন প্রদর্শিত হবে এবং পুরস্কারের মনোগ্রাফে স্থান পাবে। বিজয়ীরা ট্রফি, সনদপত্র, পুরস্কারের অর্থসহ আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন। সবশেষে আগামী ১২ নভেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…

14 minutes ago

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…

16 minutes ago

রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…

18 minutes ago

নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…

25 minutes ago

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…

28 minutes ago

জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…

32 minutes ago

This website uses cookies.