Header Premium (728×90)

যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা গ্রিড লক্ষ্য করে কোনো হামলা চালায়, তবে পাল্টা ব্যবস্থা হিসেবে লোহিত সাগরে তেল পরিবহনের পথ বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে তেহরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি সম্পর্কে অবগত উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুটি সূত্র জানিয়েছে, লোহিত সাগরে সম্ভাব্য অবরোধের বিষয়টি নিয়ে দেশটির নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা হয়েছে এবং সেই বার্তা হুথিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই বার্তাটি ঠিক কোন উপায়ে হুথিদের কাছে পাঠানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সূত্রগুলো জানিয়েছে, তেহরানের এই অনুরোধ সম্পর্কে হুথিরা অবগত হয়েছে। রয়টার্স এ বিষয়ে বিস্তারিত জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথিদের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

হুথিদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের লোহিত সাগর ও এডেন উপসাগরের কাছে একটি পার্বত্য অঞ্চলে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। তারা এখন কেবল চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে।

এর আগে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার কারণে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছিল, বাব আল-মান্দেব বন্ধ হলে সেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। হুথিদের ঘনিষ্ঠ ওই সূত্রটি আরও জানিয়েছে, ইয়েমেনে অবস্থানরত আইআরজিসির (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর) প্রতিনিধিরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিয়ন্ত্রণ করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

বিশ্বকাপ ফাইনালের আগে ভ্রমণ জটিলতায় বিপাকে আর্জেন্টিনা দল

বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে ভ্রমণ জটিলতায় পড়েছেন লিওনেল মেসিরা। প্রতিকূল আবহাওয়ার কারণে আটলান্টা…

49 minutes ago

নিষেধাজ্ঞা পাওয়া ছাত্রলীগের সাবেক দুই নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত…

1 hour ago

শুটিংয়ে ব্যস্ত কাঞ্চন, একাই রথযাত্রার আয়োজন সামলালেন শ্রীময়ী

রথযাত্রার বিশেষ দিনে স্বামী কাঞ্চন মল্লিক শুটিংয়ে ব্যস্ত থাকায় একাই বাড়ির পূজা ও রথের আয়োজন…

2 hours ago

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর বহরে হামলায় ৪৫ সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি বহরে অতর্কিত হামলার ঘটনায় অন্তত ৪৫ জন সেনা নিহত হয়েছেন…

2 hours ago

কালিনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কালিনগর গ্রামে সরকারি রাস্তা দখল করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগে উপজেলা নির্বাহী…

2 hours ago

না ফেরার দেশে ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স

বিশ্ব ক্রিকেটের অবিসংবাদিত কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স ৮৯ বছর বয়সে…

2 hours ago

This website uses cookies.