বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে নতুন দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) শীর্ষ দুই নেতা। জকসু ভিপি মো. রিয়াজুল ইসলামকে সংগঠনটির কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জকসুর সাধারণ সম্পাদক এবং জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) শাখা শিবিরের পক্ষ থেকে এই নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের আংশিক হালনাগাদ দায়িত্বপ্রাপ্তদের তালিকায় তাদের নাম ঘোষণা করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো. রিয়াজুল ইসলাম জানান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব প্রতিবছর নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়। এই ধারাবাহিকতায় এবার নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। তিনি বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যেন সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি; সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ আমাকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন।”
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর আব্দুল আলিম আরিফ তার প্রতিক্রিয়ায় বলেন, “আলহামদুলিল্লাহ। পদ বা দায়িত্ব কোনো অহংকার বা ক্ষমতার বিষয় নয়; এটি একটি আমানত এবং আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষা। মহান আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়েই দায়িত্ব পালন করতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দায়িত্বের মর্যাদা রক্ষা এবং কল্যাণকর কাজে আত্মনিয়োগ করার তাওফিক দান করেন।”
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্কুল পোশাক অনুদানের পরিধি বাড়িয়েছে। বার্ষিক…
লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী চার দিন ধরে…
উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনায়…
This website uses cookies.