Header Premium (728×90)

Categories: জাতীয়

নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত

শেরপুরের নকলায় একটি পাগলা কুকুরের তাণ্ডবে শিশুসহ ২৯ জন মানুষ আহত হয়েছেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। কুকুরটির কামড়ে মানুষের পাশাপাশি ছয়টি গবাদিপশুও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার সকাল থেকেই একটি পাগলা কুকুর পৌর শহরের গ্রীনরোড, দড়িপাড়া ও উত্তর কায়দাসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় কুকুরটি যাকে সামনে পেয়েছে, তাকেই কামড়ে জখম করেছে। আহতদের মধ্যে ১৫ জন গ্রীনরোড ও দড়িপাড়া এলাকার এবং ১৪ জন উত্তর কায়দা গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন—বাজারদী এলাকার রিয়াজ আহম্মেদ (২০), রায়ান (৫), মীম (৫), কায়দা এলাকার ঝিনুক (৯), সজীব (১৩) এবং কুর্শা এলাকার জিহাদ (৯)।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, কুকুরের কামড়ে আহত ২৯ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের সবাইকে প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

দিনভর আতঙ্ক ছড়ানোর পর বিকেলে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

আবু সাঈদ ভয়ের দেয়াল ভাঙার প্রতীক: প্রধানমন্ত্রী

জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবু সাঈদ শুধু একজন শিক্ষার্থী ছিলেন না,…

12 minutes ago

মেসির অনন্য কীর্তি, ক্যারিয়ারের অষ্টম ফাইনালে আর্জেন্টিনা

মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে টানা অষ্টম জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিল লিওনেল মেসির আর্জেন্টিনা।…

28 minutes ago

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের নতুন নিয়ম

নতুন সংশোধিত নীতিমালা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা…

42 minutes ago

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘায়িত

নবম জাতীয় পে-স্কেলের সুপারিশমালা চূড়ান্ত করতে পারেনি সচিব কমিটি। আর্থিক সংকট ও মূল্যস্ফীতির কারণে নতুন…

59 minutes ago

আর্জেন্টিনার বারকোকে চড় মারলেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।…

1 hour ago

শূন্য থেকে ১০০ কোটির নায়িকা ভাগ্যশ্রী, সংগ্রামের গল্প শোনালেন অভিনেত্রী

শৈশবে বাবার চাকরি হারানোসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছেন অভিনেত্রী ভাগ্যশ্রী। সেই শূন্য থেকে…

1 hour ago

This website uses cookies.