১৯৯৯ সালের ৬ মে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন ভাগ্যশ্রী। তাঁর শৈশবের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে নাইজেরিয়ার লাগোসে, যেখানে তিনি প্রায় সাত বছর পড়াশোনা করেন। পরবর্তীতে ভারতে ফিরে মুম্বাইয়ে ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশোনা শুরু করেন এবং একই সঙ্গে মডেলিংয়ে যুক্ত হন। অভিনয়ের জগতে আসার আগে তিনি বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন, আর ক্যামেরার সামনে তাঁর সাবলীল উপস্থিতিই তাঁকে চলচ্চিত্রে সুযোগ করে দেয়।
অভিনয় জীবনের শুরুতে ‘ইয়ারিয়াঁ ২’ ও ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে সংক্ষিপ্ত চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে ২০২৪ সালে রবি তেজার বিপরীতে ‘মিস্টার বচ্চন’ ছবির মাধ্যমে প্রথমবার পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে দর্শকদের নজর কাড়েন তিনি। এর পর থেকে তিনি বিজয় দেবরাকোন্ডার ‘কিংডম’, দুলকার সালমানের ‘কান্থা’ এবং রাম পোথিনেনির ‘আন্ধ্র কিং তালুকা’র মতো ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি অখিল আক্কিনেনির বিপরীতে মুক্তি পাওয়া ‘লেনিন’ ছবিতে অভিনয় করে নতুন করে প্রশংসা পেয়েছেন তিনি। ১০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ইতিমধ্যে বক্স অফিস থেকে ৫০ কোটি রুপির বেশি আয় করেছে। অদূর ভবিষ্যতে শিবকার্তিকেয়নের বিপরীতে তামিল ছবি ‘সেয়ন’-এ দেখা যাবে তাঁকে।
তবে এই সাফল্যের পথ মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি ‘অনেস্ট টাউনহল’ অনুষ্ঠানে নিজের শৈশবের কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করেন ভাগ্যশ্রী। তিনি জানান, জন্মের পরপরই তাঁর বাবা চাকরি হারান, যার ফলে পরিবারকে টিকে থাকার জন্য নিরন্তর লড়াই করতে হয়েছে। একসময় আর্থিক সংকট এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তাঁর বাবাকে কাজের সন্ধানে মানুষের সাহায্য চাইতে হয়েছিল। সেই দৃশ্য আজও তাঁর মনে দাগ কেটে আছে।
ভাগ্যশ্রী বলেন, ‘আমি জন্মানোর পর থেকেই জীবনের অন্য রকম একটি দিক দেখেছি। আমাদের পরিবার নিম্নমধ্যবিত্ত ছিল এবং স্থিতিশীল জীবন বলতে কিছু দেখিনি। মা-বাবা সব সময় আমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করতেন, কিন্তু নানা বাধার সম্মুখীন হতেন। তবুও তাঁরা হাল ছাড়েননি। আমরা সত্যিই শূন্য থেকে শুরু করেছি।’ শৈশবে অর্থের গুরুত্ব সেভাবে না বুঝলেও, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করেছেন সংসার চালাতে তাঁর মা-বাবাকে কতটা হিসাব করে চলতে হতো।
জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবু সাঈদ শুধু একজন শিক্ষার্থী ছিলেন না,…
মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে টানা অষ্টম জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিল লিওনেল মেসির আর্জেন্টিনা।…
নতুন সংশোধিত নীতিমালা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা…
নবম জাতীয় পে-স্কেলের সুপারিশমালা চূড়ান্ত করতে পারেনি সচিব কমিটি। আর্থিক সংকট ও মূল্যস্ফীতির কারণে নতুন…
ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।…
শেরপুরের নকলায় বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত…
This website uses cookies.