Header Premium (728×90)

Categories: জাতীয়

পেকুয়ায় বন্যার্ত ৫৫০ পরিবারের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার রাজাখালী ইউনিয়নে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার বিমান ঘাঁটির উদ্যোগে রাজাখালীর এয়ার আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মনোয়ারুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বের অংশ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিমান বাহিনীর সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহযোগিতা দেওয়া হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার জিল্লুর, ফ্লাইট লেফটেন্যান্ট ফারদিনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর এই উদ্যোগ বন্যাকবলিত মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

গণহত্যাকারী দল হিসেবে আ.লীগের বিচার ও কার্যক্রম নিয়ে সংশয়

গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়। তদন্তের মন্থর…

30 minutes ago

গায়ে হলুদের দিনই ডেঙ্গুতে প্রাণ হারালেন বর

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গায়ে হলুদের দিনই এক বরের মৃত্যু হয়েছে। এছাড়া ২১ দিনের ব্যবধানে…

33 minutes ago

ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা

চার বছরের যুদ্ধবিরতির পর চলতি গ্রীষ্মে ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত এখন তৃতীয় বৃহত্তম…

1 hour ago

পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান

পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক উদ্ভিদের নামকরণ করা হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির…

2 hours ago

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের…

2 hours ago

রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী

চট্টগ্রামের রাউজানে এক অপরাধী গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তারের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে ডাকাত আলম…

2 hours ago

This website uses cookies.