Header Premium (728×90)

Categories: বিনোদন

আমির খানের বিয়ে নিয়ে রাজনৈতিক বিতর্ক, সরব বিজেপি ও শিবসেনা

বলিউড সুপারস্টার আমির খান গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। এটি অভিনেতার তৃতীয় বিয়ে। তবে ব্যক্তিগত এই সিদ্ধান্তকে ঘিরে এবার মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

প্রথমে বিজেপি নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রাণে আমিরের বিয়ে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, জনপ্রিয় ব্যক্তিদের এমন ব্যক্তিগত সিদ্ধান্তকে সমাজ কীভাবে দেখবে। একই সঙ্গে তিনি আমিরের এই বিয়েকে ‘লাভ জিহাদ’-এর উদাহরণ হিসেবে দেখা উচিত কি না, সেই প্রশ্নও তোলেন এবং হিন্দু সমাজের এ বিষয়ে ভাবা প্রয়োজন বলে মন্তব্য করেন।

বিজেপি নেতার পর একই ইস্যুতে কটাক্ষ করেছেন শিবসেনা নেতা ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রী সঞ্জয় শিরসাট। সোমবার সম্ভাজীনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনপ্রিয় ব্যক্তিদের ব্যক্তিগত সিদ্ধান্ত সমাজে প্রভাব ফেলে। নীতেশ রাণের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, মানুষ যখন একজন অভিনেতাকে অনুসরণ করেন, তখন তাঁকে শুধু শিল্পী নয়, আদর্শ হিসেবেও দেখেন।

সঞ্জয় শিরসাট আরও বলেন, ‘কোনো তারকা যদি এমন কাজ করেন এবং একবার নয়, তিনবার বিয়ে করেন, তাহলে মানুষ তাঁর কাছ থেকে কী শিক্ষা নেবেন? তিনি লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন, কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন না।’

বিয়ের দিন সাংবাদিকদের উদ্দেশে আমির খান বলেছিলেন, দিনটি তাঁদের জন্য খুবই বিশেষ এবং তিনি সবার দোয়া চেয়েছেন যাতে তাঁদের নতুন পথচলা সুন্দর হয়। আমির খানের এটি তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি, তাঁদের দুই সন্তান জুনায়েদ ও ইরা। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির, তাঁদের একমাত্র ছেলে আজাদ রাও খান। ২০২১ সালে আমির ও কিরণ বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তানের সহ-অভিভাবক হিসেবে এখনো একসঙ্গে দায়িত্ব পালন করছেন। তবে নীতেশ রাণে ও সঞ্জয় শিরসাটের মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত আমির খান বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…

12 minutes ago

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই দিনব্যাপী পালিত হলো দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা…

14 minutes ago

ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এ ঘটনায়…

22 minutes ago

হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের…

1 hour ago

বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত…

1 hour ago

৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি

৪৫তম বিসিএসে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেট থেকে বাদ পড়া ৫৪ জন প্রার্থী তাদের অন্তর্ভুক্তির…

1 hour ago

This website uses cookies.