মানি লন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৩৩ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত এই আদেশ প্রদান করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিআইডি বিষয়টি নিশ্চিত করেছে।
সিআইডি জানায়, উচ্চশিক্ষার জন্য স্বল্প খরচে ও দ্রুত সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রলোভন দেখিয়ে খায়রুল বাশার ও তাঁর সহযোগীরা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই অপরাধলব্ধ অর্থ দিয়ে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগে ২০২৫ সালের ৪ মে গুলশান থানায় তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে ওই বছরের ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থেকে খায়রুল বাশারকে গ্রেপ্তার করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
তদন্তকারী সংস্থার ভাষ্যমতে, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে খায়রুল বাশার রাজধানীর ভাটারা এলাকায় প্রথম স্ত্রীর নামে একটি ফ্ল্যাট এবং দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমা ডোনার নামে শেলটেক বিথীকা প্রকল্পে একটি ফ্ল্যাট কিনেছেন। এছাড়া নিজ নামে রাজাবাজার এলাকায় দুটি ফ্ল্যাট ও আজিজ সড়কে জি-৭ ও জি-৬ তলাবিশিষ্ট দুটি বাড়ি এবং নিজের ও প্রতিষ্ঠানের নামে মোট ৩ হাজার ৪৮২ দশমিক ৫ শতাংশ জমি রয়েছে। এই সকল স্থাবর সম্পত্তির দলিলমূল্য প্রায় ৩৩ কোটি টাকা বলে সিআইডি জানিয়েছে।
সিআইডি আরও জানায়, শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের আড়ালে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে এবং সারা দেশে তাঁর অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের…
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত…
৪৫তম বিসিএসে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেট থেকে বাদ পড়া ৫৪ জন প্রার্থী তাদের অন্তর্ভুক্তির…
২০২৭ সালের মধ্যে জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত। আন্তর্জাতিক মুদ্রা…
নেত্রকোনার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে…
শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…
This website uses cookies.