বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসের কারণে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার। পাকিস্তানের শীর্ষ এই দুই নেতা পৃথক শোকবার্তায় বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছেন।
রোববার এক শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ফলে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। তিনি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া বার্তায় তিনি বলেন, আমরা আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তার জন্য দোয়া করছি।
পৃথক এক শোকবার্তায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার জানান, পাকিস্তান বাংলাদেশের সরকার ও জনগণের পাশে আছে। তিনি বলেন, যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা রইল এবং এই দুর্যোগে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত সবার জন্য আমি দোয়া করছি। এছাড়া তিনি দুর্গতদের সহায়তায় নিয়োজিত উদ্ধারকর্মী, সশস্ত্র বাহিনী, মেডিকেল টিম এবং ত্রাণকর্মীদের সাহস ও নিষ্ঠার প্রতি বিশেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলায় অবিরাম ভারী বৃষ্টিপাত, উজানের পানির প্রবাহ এবং ভূমিধসের কারণে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এতে এখন পর্যন্ত ৫১ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…
দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
This website uses cookies.