Header Premium (728×90)

Categories: জাতীয়

ঢাকাকে বসবাসযোগ্য ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে তিনি পরিবেশ সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, মিল-কারখানার কারণে যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে, তার দায় আমাদের সবার। ইকোসিস্টেমের সুরক্ষা ও বিকাশের সাথে মানবসমাজের অস্তিত্ব জড়িয়ে আছে। তিনি বৃক্ষমেলাকে নিরাপদ ভবিষ্যৎ গড়ার বিনিয়োগ হিসেবে উল্লেখ করে বলেন, এটি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং নিয়মিত চর্চায় পরিণত করতে হবে। তিনি আরও বলেন, সন্তান জন্মের পর তার নামে গাছ লাগানোর যে রীতি লন্ডনে দেখেছেন, তা অনুসরণ করা যেতে পারে।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, গ্রিন ভলান্টিয়ারিজম চালুসহ ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপদ, স্বাস্থ্যকর ও সবুজায়নের লক্ষ্যে আগামী ৫ বছরে সরকার ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ছাদ বাগান, নগর বনায়ন ও ইকো ট্যুরিজমকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনা করার পাশাপাশি রিডিউস, রিইউজ ও রিসাইকেল পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী আকাশমণির মতো ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে দেশীয় ও ঔষধি গাছ লাগানোর ওপর জোর দেন। তিনি বলেন, সব কিছু আইন দিয়ে করা সম্ভব নয়, সচেতনতা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ৭টি ক্যাটাগরিতে মোট ২১ জনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন। ব্যক্তিগত ক্যাটাগরিতে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী (পরিবেশ সংরক্ষণ), মো. মনির হোসেন (শিক্ষা ও প্রচার) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুস সালাম (গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন)। প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে পদক পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

4 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

4 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

5 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

5 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

5 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

5 hours ago

This website uses cookies.