Header Premium (728×90)

জাতীয়

রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচার আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২৪ মে রবিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম “বিএসআরএফ” আয়োজিত বিএসআরএফ সংলাপে এ কথা বলেন তিনি ।

রামিসাকে ধর্ষণ এবং হত্যার পর আসামিকে ৭ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সঙ্গে সঙ্গে, ১ দিনের মধ্যে সেই ১৬৪-এর স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসেছে, তাকেও গ্রেফতার করা হয়েছে, আমরা খুব দ্রুত আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি, সেই টেস্ট ৩ দিনের সময় লাগে,৩ দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে, রিপোর্ট কালকে বিকালে জমা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি এরই মধ্যে।

তিনি বলেন, এগুলো সব ১ সঙ্গে করে, কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কাল রাতের মধ্যে সমাপ্ত হয়েছে, আজ আদালতে সেটা সোপর্দ করা হবে, হয়তো এরই মধ্যে হয়ে গিয়েছে, আদালত এর মধ্যে ছুটিতে যাবে আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন; এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে।

মন্ত্রী আরো বলেন, আমরা ১ জন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট দেওয়া হবেই এবং খুব সম্ভবত ৫ থেকে ৭ দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।

রামিসার পর আবার কলাবাগানে একই ঘটনা ঘটেছে, যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে সরকার কি তাদের কাছে ঠিক মেসেজ দিতে পারছে না।

এ বিষয়ে মন্ত্রী বলেন, এটা আসলে সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধ, এখানে সমাজ সংস্কারের দরকার, যেখানে সামাজিক মূল্য বোধকে তুলে ধরা দরকার আমাদের ধর্মীয় মূল্য বোধের ভিত্তিতে, আমাদের কালচারের ভিত্তিতে, কিন্তু কিছু কিছু অপসংস্কৃতির আছর আমাদের সমাজে পড়েছে, কিছু কালচার এমন হয়েছে, এটা অপসংস্কৃতির কারণে, যেমন এই যে ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা, সংখ্যা, এটা ঘটনা, এটা আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।

সালাহউদ্দিন আহমদ তিনি আরো বলেন, তো আমরা কী করতে পারি, সরকার হিসেবে আমরা করতে পারি যে তার আইনানুগ ব্যবস্থা এবং বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করা, আমরা সব চাইতে মনোযোগ এখানেই দিয়েছি যে দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেফতার হয়।

সেই জায়গায় এই ৩ মাসে প্রত্যেকটি ঘটনায় আমরা সফল হয়েছি, ইনশাআল্লাহ আর আল্লাহর রহমতে ভবিষ্যতেও আমরা এই জাতীয় যে কোনো ঘৃণ্য অপরাধের, ঘৃণ্য অপরাধের অভিযুক্ত বা অপরাধীদেরকে কোন ভাবেই ছাড় দেবো না।
সংলাপে সভাপতিত্ব করেন, বিএসআরএফ সভাপতি মাসউদুল হক, এতে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল।

saju

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

4 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

5 hours ago

This website uses cookies.