Header Premium (728×90)

জাতীয়

ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রির্পোটার ফেনী:

ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে, ফেনী জেলায় প্রায় ১৬টি ফিলিং স্টেশন থাকলেও অধিকাংশ স্টেশনেই পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

তথ্য অনুযায়ী, আগামীকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার ফেনী জেলায় শুধুমাত্র পাঁচগাছিয়া বাজারের মেসার্স স্টার লাইন ফিলিং স্টেশনে অকটেন পাওয়া যেতে পারে, তবে সেটিও চট্টগ্রাম থেকে সরবরাহ এনে পুনরায় লোড করার পর, সম্ভাব্য বিকাল ৫টার দিকে বিক্রি শুরু হতে পারে।

অন্যদিকে, ফেনী সরকারি কলেজ রোডের মেসার্স আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মামনি ফিলিং স্টেশন, জায়লস্কর এলাকার রহমান ফিলিং স্টেশন, ফুলগাজীর আলম ট্রেডার্স এবং ছাগলনাইয়ার মজুমদার ফিলিং স্টেশন সহ বেশ কয়েকটি স্টেশনে বর্তমানে পেট্রোল, অকটেন ও ডিজেল কোনটিই পাওয়া যাচ্ছে না, একই চিত্র দেখা যাচ্ছে ফেনীর নজির আহমেদ ফিলিং স্টেশনেও।

তবে কিছু স্টেশনে সীমিত আকারে ডিজেল সরবরাহ রয়েছে, সোনাগাজীর মোশারফ এন্ড সন্স ফিলিং স্টেশন, ফতেহপুরের ফেনী স্টার লাইন ফিলিং স্টেশন, লালপুল স্টার লাইন ফিলিং স্টেশন এবং পাঁচগাছিয়া স্টার লাইন ফিলিং স্টেশনে কেবল ডিজেল পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, শুধুমাত্র পেট্রোল সরবরাহ রয়েছে লালপুল স্টার লাইন ফিলিং স্টেশন এবং দাগনভূঁইয়ার সততা ফিলিং স্টেশনে।

এই সংকটের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে জরুরি সেবা, পণ্য পরিবহন এবং দৈনন্দিন যাতায়াত ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, অন্যথায় এই সংকট আরও গভীর হয়ে অর্থনৈতিক কার্যক্রম ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

editor

Recent Posts

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…

20 minutes ago

দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…

29 minutes ago

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…

48 minutes ago

খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে…

53 minutes ago

মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা

মহাবিশ্বে প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল পরিবেশসম্পন্ন ‘সুপারহ্যাবিটেবল’ গ্রহের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা…

1 hour ago

ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

আলাস্কায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি…

1 hour ago

This website uses cookies.