Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে এলোপাথাড়ি কুপিয়েছেন ১ ব্যক্তি, এ ঘটনায় দিয়া আক্তার (২০) নামে ১ জন মহিলা মারা গিয়েছে।

এছাড়া গুরুতর আহত হন মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

১৪ এপ্রিল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

আহতদের নিয়ে আসা বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্যাহর কাছে টাকা পায়, সেই টাকা নেওয়ার জন্য ভোরে নবীউল্যাহর বাসায় আসেন, কথা কাটাকাটির ১ পর্যায়ে নবীউল্যাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন, পরে আবু মুসা উত্তেজিত হয়ে নবীউল্যাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন, তার মেয়ে দিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করেন, এরপর আরেক মেয়ে জয়া ও ছেলে মুয়াজকেও কুপিয়ে জখম করেন, পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন, বাকি ৩ জন চিকিৎসাধীন রয়েছে, এ ঘটনায় আবু মুসাও ঢাকা মেডিকেলে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী, উভয় পক্ষের বাড়ি যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়।

editor

Recent Posts

কুমিল্লায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তোলপাড়

কুমিল্লায় নতুন সার ডিলার নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির তৃণমূল নেতারা। তালিকায় আওয়ামী লীগ…

34 seconds ago

মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদল সম্পাদকসহ গ্রেপ্তার ৪

নেত্রকোণার মদন পৌরসভায় মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে গ্রেপ্তার…

5 minutes ago

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে আকাশপথে…

8 minutes ago

প্রেম কেন ‘তিক্তমধুর’? সাফোর দর্শনে অ্যান কারসনের ব্যাখ্যা

সাহিত্যে নোবেল বিজয়ী অ্যান কারসনের গদ্যের বই 'ইরোস দ্য বিটারসুইট' থেকে প্রেম কেন তিক্তমধুর, সেই…

19 minutes ago

কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ…

31 minutes ago

কারাগারে মায়ের সঙ্গে বন্দি তিন শতাধিক শিশু: সুরক্ষায় নতুন সুপারিশ

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে প্রায় ২৯৮ থেকে ৩০৩ জন শিশু বসবাস করছে। তাদের…

39 minutes ago

This website uses cookies.